শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে ৬ আরোহীর প্রাণ গেল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাছে একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা ছয় আরোহীর সবাই মারা গেছেন। স্থানীয় সময় শনিবার ভোর সোয়া ৪টার দিকে লস অ্যাঞ্জেলেসের একটি বিমানবন্দরের কাছে মাঠে বিমানটি বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার লস অ্যাঞ্জেলেসের একটি বিমানবন্দরের কাছে মাঠে প্রাইভেট বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় আগুনে পুড়ে ছয়জন আরোহীর সবাই মারা যান।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, সেসনা সি৫৫০ মডেলের ছোট এই ব্যবসায়িক জেট বিমানটি লাস ভেগাস থেকে যাত্রা করেছিল। এটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৮৫ মাইল (১৩৭ কিমি) দক্ষিণে রিভারসাইড কাউন্টির ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে ভোর চারটা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়।

স্থানীয় মিডিয়ার প্রকাশিত ভিডিওতে এয়ারফিল্ড থেকে রাস্তার পাশে মাঠের একটি অংশে ছোট ওই বিমানের কালো পোড়া ধ্বংসস্তূপ দেখা গেছে। ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরটি রিভারসাইড কাউন্টিতে অবস্থিত। সেখানকার শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা বলেন, দুর্ঘটনার পর কর্মকর্তারা মাঠের মধ্যে আগুনে সম্পূর্ণরূপে নিমজ্জিত একটি বিমান দেখতে পান এবং পরে ঘটনাস্থলেই ছয় আরোহীকে মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত চালিয়ে যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার থেকে প্রাপ্ত রাডার ডেটায় দেখা যাচ্ছে, ঘটনার সময় লাস ভেগাস থেকে ফ্রেঞ্চ ভ্যালিতে ওই একটি মাত্রই বিজনেস জেট ভ্রমণ করছিল। আর অবতরণের চেষ্টার আগে প্লেনটি একবার ওই মাঠের কাছে প্রদক্ষিণ করেছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023