শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

আসছে উড়ন্ত ট্যাক্সি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

সড়কে আর দশটা যানবাহনের মতো ট্যাক্সি চলে-এমনটাই আমরা জেনে আসছি। তবে এবার উড়ন্ত ট্যাক্সি তৈরির পরিকল্পনা করছেন প্রযুক্তিবিদরা। হুন্দাই কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে ফ্লাইং ট্যাক্সি পরিসেবা চালু করতে উদ্যোগী হয়েছে উবার। সম্প্রতি এস-এওয়ান নামের একটি কনসেপ্ট এয়ারক্রাফট সামনে এনেছে সংস্থাটি।

 

উবারের জন্য উড়ন্ত ট্যাক্সি বানানোর দায়িত্ব নিয়েছে হুন্দাই। নতুন এয়ার ট্যাক্সির টেক-অফ আর ল্যান্ডিংয়ের জন্য বিশেষ পরিকাঠামো তৈরির কাজ যৌথভাবে করবে উবার ও হুন্দাই। প্রথম এই প্রযুক্তি সামনে এনেছিল নাসা। ১৯৯৭ সালে হলিউডের কল্পবিজ্ঞানভিত্তিক থ্রিলার ‘দ্য ফিফথ এলিমেন্ট’ সিনেমায় গাড়ি আকাশে ওড়ার দৃশ্য এবার সত্যি হতে চলেছে।

 

একটি সূত্র জানিয়েছে, সর্বোচ্চ ২৯০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটতে পারবে এই ‘ফ্লাইং ট্যাক্সি’। মাটি থেকে প্রায় ২ হাজার ফুট ওপরে উড়বে সম্পূর্ণ ইলেকট্রিকে চলা এই গাড়ি। আর একটানা ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে এটি। সংস্থাটির দাবি, এর ব্যাটারি চার্জ হতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে সাত মিনিট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023