শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে আ’লীগ নেতার অনুদান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে বালু বোঝাই ট্রাক চাপায় নিহত মা-মেয়ের পরিবারকে খাদ্য সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। রোববার দুপুর ১২ টায় নিহত মা-মেয়ের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তাসহ আর্থিক অনুদান তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।

 

এ সময় পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা ফেরদৌস আলীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৩৫) নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে ওমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পার্শ্বে কুড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নীচে চাপা পড়ে ওমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি (৬৫) ও মেয়ে কাজলী বেগম (৪৩) নিহত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023