শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নাইজেরিয়ায় নৌকা ডুবে ১০৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিয়ে শেষে ফেরার পথে নৌকা ডুবিতে শিশুসহ অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্ডিয়া টুডে, আল জাজিরা, এএফপিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ায় বিয়ের অতিথি বহনকারী নৌকা ডুবিতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। ঘটনার সময় নৌকাটি অতিরিক্ত যাত্রী বহন করেছিল এবং এতে প্রায় ৩০০ জনের মতো মানুষ ছিল। এ কারণে নৌকাটি পানির ভেতরে একটি বড় লগে ধাক্কা লেগে দুই ভাগ হয়ে যায়।

স্থানীয় রাজ্য পুলিশ ও গভর্নরের অফিস জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বিয়ের যাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। তখনই এটি ডুবে যায়।

কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বার্তাসংস্থা এএফপিকে টেলিফোনে বলেছেন, ‘এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।’

তবে কাওয়ার রাজ্য গভর্নরের অফিস থেকে হতাহতের ব্যাপারে কিছু জানানো হয়নি। তারা শুধু জানিয়েছে, দুর্ঘটনার শিকার যাত্রীরা বিয়ে শেষে কাওয়ারার পাতিগি বিভাগে ফিরছিলেন।

এক বিবৃতিতে গভর্নরের অফিস বলেছে, ‘নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। এ দুর্ঘটনায় ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন; যার সবগুলো পাতিগি বিভাগে অবস্থিত।

এর আগে গত মাসে উত্তরপূর্ব সোকোতো রাজ্যে জ্বালানির কাঠ আনতে গিয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবে ১৫ শিশুর মৃত্যু হয়। এ ছাড়া এ ঘটনায় আরও ২৫ জন নিখোঁজ হন। আর গত বছর ডিসেম্বরে দক্ষিণপূর্ব আনাম্ব্রায় বর্ষার সময় উত্তাল নদীতে নৌকা ডুবে ৭৬ জন মানুষ প্রাণ হারান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023