শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেনকে আরও ২০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নতুন করে আরও ২০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালিয়েছে। এ অবস্থায় ইউক্রেনীয় সেনাদের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এই সামরিক সরঞ্জাম সরবরাহ করবে ওয়াশিংটন।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এ খবর দিয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ বলেছে, চলতি সপ্তাহেই সম্ভবত এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

মার্কিন ওই কর্মকর্তা বলেন, ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের আওতায় মার্কিন সরকার এ সমস্ত অস্ত্র সরবরাহ করবে। এর আগে এই আইনের আওতায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

খবরে বলা হয়েছে, নতুন এই অস্ত্র প্যাকেজে দুই ধরনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র থাকবে। এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুর ট্যাক্টিক্যাল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম। এ ছাড়া আমেরিকা ইউক্রেনের জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এমআইএম-২৩ হক ক্ষেপণাস্ত্র দেবে।

সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি বড় হামলা চালিয়েছে। অবশ্য রাশিয়া দাবি করেছে যে, ওই সব হামলা সফলতার সঙ্গে মোকাবেলা করা হয়েছে। তবে ইউক্রেনের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তাদের আসল পাল্টা অভিযান এখনো শুরু হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023