শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

গরমের কারণে এবার ইবতেদায়ি মাদ্রাসাও বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩

তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের পর এবার দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাও বন্ধ ঘোষণা করা হয়েছে। যেসব দাখিল মাদ্রাসায় ইবতেদায়ি স্তর সংযুক্ত রয়েছে, সেসব মাদরাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম মঙ্গলবার (৬ জুন) থেকে বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশও স্থগিত থাকবে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপপ্রবাহের সতর্কবার্তা’ অনুসারে আগামী ৫-৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সতর্কবার্তার আলোকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদরাসার শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়ানোর লক্ষ্যে সতর্কতামূলক কিছু নির্দেশনা প্রতিপালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-শিক্ষার্থীরা মাদ্রাসায় রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে, শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ পানি পানের পরামর্শ দিতে হবে, শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা/বাড়ি থেকে পানি মাদ্রাসায় নিয়ে আসবে, শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য মাদ্রাসার সব জানালা ও দরজা খোলা রাখতে হবে, শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023