শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতের জম্মুতে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ২০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

ভারতের জম্মুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে পঞ্জাবের অমৃতসর থেকে পর্যটকবোঝাই একটি দূরপাল্লার বাস কাটরার দিকে যাচ্ছিল। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় সেতুর ওপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি ছিটকে সেতু থেকে নীচে পড়ে যায়।

যাত্রীবোঝাই বাসটি সড়ক থেকে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। বাসে মোট ৭৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বাসটি সড়কের নীচে উল্টে পড়ে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের জম্মুতে একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023