শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কর্নাটক বিধানসভার প্রথম মুসলিম স্পিকার ইউ টি কাদের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ইউ টি কাদের। শুক্রবার কংগ্রেসপন্থি এই বিধায়ক রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হন।

কর্নাটকের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম বিধায়ক বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন। বিধানসভার বিরোধী দল বিজেপি এবং জনতা দল স্পিকার নির্বাচনে তাদের প্রার্থী দাঁড় করায়নি। এ কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই এ পদে নির্বাচিত হন ইউ টি কাদের। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তবে এখনই স্পিকারের আসনে বসতে পারবেন না তিনি। ভারতের সংবিধান অনুযায়ী, কর্নাটক বিধানসভার বিদায়ী স্পিকার আর ভি দেশপাণ্ডে তার হাতে ক্ষমতা হস্তান্তরের পরই এ আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবেন কাদের।

কর্নাটকের মুখ্যমন্ত্রী ও রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতা সিদ্দারমাইয়াহ নতুন স্পিকার ইউ টি কাদের স্বাগত জানিয়েছেন।

এক শুভেচ্ছাবার্তায় নতুন স্পিকারকে সংসদীয় আইন ও নিয়ম-কানুনের প্রতি একনিষ্ঠ থাকা ও বিধানসভার সদস্যদের অসংসদীয় ভাষা ব্যবহারের ক্ষেত্রে কঠোর মনোভাব প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে বিধানসভার সদস্যদের যুক্তিতর্কের মান ক্রমশ কমতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন সিদ্দারমাইয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023