শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেনকে শক্তিশালী এফ-১৬ বিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

রাশিয়ার মোকাবিলায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ পাঠানো হতে পারে বলে সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আর সে ক্ষেত্রে রুশ বিমান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের শক্তি অনেকগুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী যথাক্রমে ঋষি সুনাক ও মার্ক রট্টি ইউক্রেনের জন্য যুদ্ধবিমান সহায়তা প্রদানের জন্য একটি ‘আন্তর্জাতিক কোয়ালিশন’ গঠনে সম্মত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনেক দিন ধরেই এ ধরনের একটি কোয়ালিশন গঠনের আহ্বান জানিয়ে এসেছিলেন। রুশ বাহিনীর বিরুদ্ধে তার দেশের যুদ্ধে পাশ্চাত্যের কাছ থেকে তিনি প্রবলভাবে বিমান সহায়তা কামনা করছিলেন।

সুনাকের ডাউনিং স্টিট অফিসের এক মুখপাত্র বলেন, সুনাক ও রট্টি ইউক্রেনের বিমান সক্ষমতা নির্মাণের জন্য একটি আন্তর্জাতিক কোয়ালিশন গঠনের জন্য কাজ করবেন। তারা এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণ ও ক্রয়সহ সব কিছুর ব্যাপারে সহায়তা প্রদান করবেন। আইসল্যান্ডে কাউন্সিল অব ইউরোপ সামিটের পর তিনি এই মন্তব্য করেন।

ইউরোপের বেশিরভাগ ন্যাটো সদস্যা ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর পক্ষে। তবে গত জানুয়ারিতেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এতে সম্মত হননি।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেন হাতে পেলে তারা রুশ বিমানবাহিনীর বিরুদ্ধে এগিয়ে থাকবে। সূত্র: আলজাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023