শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ২ জন আহত

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩

বগুড়া শহরে ক্লাবঘরে ঢুকে দুই কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৫ মে) রাত পৌনে ১১টায় শহরের খান্দার এলাকায় মেঘদূত ক্লাবে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বগুড়া শহরের ৯নং ওয়ার্ডের খান্দার এলাকার সামিউল তাসাহাবের পুত্র মেশকাতুল তাশরিফ (১৬) ও মালগ্রাম এলাকার মৃত মিলন মিয়ার পুত্র মিজানুর রহমান (১৭)। আহত মেশকাতুল বগুড়া ওয়াইএমসি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও মিজানুর মার্কেটে কাপড়ের দোকানের কর্মচারী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে মিজানুর ও শীর্ষ খান্দার মেঘদূত ক্লাবে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় হঠাৎ দুটি মোটরসাইকেলে করে মদ্যপ অবস্থায় পাঁচ-ছয় দুর্বৃত্ত ক্লাবে ঢুকেই তাদের ছুরিকাঘাত করে। এরপর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে আহত দুজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আহতদের হাত, বুক ও কোমড়ের নিচে ছুরি দিতে আঘাত করা হয়েছে। তারা  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023