শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ধুনট বিএনপির আহ্বায়ক কারাগারে

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

নাশকতার মামলায় বগুড়ার ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার বিকেল ৩টার দিকে বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনছুর পাশা জানান, ২০২২ সালের ৮ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় বিএনপির সমাবেশে যাওয়ার কারণে পুলিশ নাশকতার অভিযোগ এনে ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল আলম মামুনসহ ৫৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। ওই মামলায় আজ হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন মামুন। মামুনের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান জানান, পুলিশের করা মামলায় আজ রোববার আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023