শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৬ নির্দেশনা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

আগামীকাল রোববার খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। রমজান, ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের প্রায় দেড় মাসের ছুটি শেষে খুলছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও রোববার থেকে খুলবে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

দীর্ঘ সময় বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে বলা হয়, দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে ময়লা, আবর্জনা জমতে পারে। ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসব ময়লা-আবর্জনা পরিষ্কারসহ ৬টি নির্দেশনা দেয়া হয়েছে।

গত ১৩ এপ্রিল মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা এ নির্দেশনাগুলো নিচে উল্লেখ করা হল—

১. শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন করা

২. নতুন কারিকুলাম বাস্তবায়নে সম্প্রতি গৃহীত প্রশিক্ষণ হতে লব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ

৩. নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিত দায়িত্ব অনুসরণ

৪. অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা

৫. নতুন কারিকুলাম সম্পর্কে ইতিবাচক ধারণা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ
৬. কারিকুলাম অনুযায়ী শিখন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023