শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আল-আকসায় মুসল্লিদের ওপর ফের হামলা ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। পবিত্র রমজান মাস চলাকালে টানা দ্বিতীয় রাতে এ হামলার ঘটনা ঘটল।

মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়স্থান আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ফিলিস্তিনের সমগ্র পশ্চিম তীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলার অনেক ভিডিও সামনে আসতে শুরু করেছে। এসব ভিডিওতে দেখা যায় ইসরায়েলি পুলিশ লাঠিসোঁটা, টিয়ার গ্যাস, গ্রেনেড এবং ধোঁয়াসৃষ্টিকারী বোমা নিয়ে মসজিদে ঢুকে পড়ে এবং নারীসহ মুসল্লিদের মারধর করে।

এ ঘটনায় অধিকৃত পশ্চিম তীরজুড়ে সংঘর্ষ শুরু হয়েছে। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি অনুসারে জানা যায়, অধিকৃত পশ্চিম তীরে যে সংঘর্ষ শুরু হয়েছে তাতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, আল-আকসা মসজিদে সর্বশেষ হামলার পর সৃষ্ট উত্তেজনা অধিকৃত পূর্ব জেরুজালেমের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪ বছর বয়সি এক কিশোর গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে এসব ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কূটনীতিকদের মতে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি অধিবেশন বসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023