শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ১১০ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

আজ শুক্রকার র‌্যাব-১২’র বগুড়া চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা -টু- দিনাজপুর গামী একটি পিকআপ ভ্যানে তৈলের ড্রামে করে বিশেষ কায়দায় গাঁজা বহন করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার বিমান মোড়স্থ ভাই-ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১ টি পিকআপ ভ্যান, ১২ টি তৈলের ড্রাম, ২ টি মোবাইল এবং নগদ ৮,১০০/- টাকা গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ নাজমুল হাসান (২৯), পিতা মোঃ হোসেন মিয়া, মোঃ তমু মিয়া (৪০), পিতা-মোঃ আব্দুর ওহিদ, উভয় সাং-উত্তর তেতাভুমি, থানা-ব্রাহ্মণ পাড়া, জেলা-কুমিল্লা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023