শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় ৬ বছর পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

বগুড়ায় দীর্ঘ ৬ বছর পলাতক থাকার পর একটি হত্যা মামলার প্রধান আসামি মোঃ আঃ মালেক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার গাবতলি উপজেলার হোসেনপুর তাইয়ের পাড়ার মৃত জামাতুল্লা প্রামানিকের ছেলে মোঃ আঃ মালেক (৫৫)।
র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা এলাকায় হত্যা মামলার দীর্ঘদিন যাবত পলাতক আসামি অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামি মোঃ আঃ মালেককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার গাবতলি থানায় পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, ২০১৭ সালে গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাতনামা সহযোগীরা এক ব্যক্তিকে হত্যা করে আখ ক্ষেতের মধ্যে লাশ গোপন করে। পরবর্তীতে পুলিশ দীর্ঘ ১১ মাস পর ঘটনার রহস্য উদঘাটন করে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চালায়। দীর্ঘ ৬ বছর আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023