শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সংকটে মিশর, জনগণকে মুরগির পা খাওয়ার পরামর্শ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩

চরম অর্থনৈতিক সংকটে মিশর। বর্তমানে এমনই ভয়াবহ অবস্থা দেশটির নাগরিকরা তাদের পরিবারকে ঠিকমতো খাওয়াতে পারছে না। এই নিয়ে জনগণের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে। এমন সংকটকালে দেশটির সরকার জনগণকে পুষ্টি ঘাটতি পূরণে মুরগির পা রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের জনগণ সাধারণত মুরগির পা খায় না। তারা সেগুলো ফেলে দেয় এবং রাস্তার কুকুর-বিড়াল তা খায়। কিন্তু সরকারের সবশেষ এমন পরামর্শে চরম খেপেছে জনগণ, সেই সঙ্গে এর প্রবল সমালোচনা চলছে।

বর্তমানে বিশ্বের অনেক দেশই মুদ্রাস্ফীতিতে ভুগছে এবং তা ৩০ শতাংশের একটু ওপরে আছে। মিশর এর মধ্যে অন্যতম। এর আগে রান্নার তেল ও পনিরের মত পণ্য দেশটির সাধারণ জনগণের নিত্যদিনের রান্নার প্রধান উপকরণ ছিল। কিন্তু বর্তমানে এসব পণ্য তাদের কাছে বিলাসিতা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব পণ্যের দাম গেল কয়েক মাসের মধ্যে দুই থেকে দিনগুণ দাম বেড়েছে। ৬০ বছর বয়সী উইদাদ, যিনি তিন সন্তানের মা বিবিসি’কে বলেন, আমি মাসে হয়তো একবার মাংস খেতে পারি, বা আমি এটা কিনতে একদমই পারছি না। এখন একটি ডিমের দামও ৫ মিশরীয় পাউন্ড হয়েছে।

এক বছর আগেও উইদাদ তার পেনশনের টাকায় স্বাচ্ছন্দ্যে চলতে বলে জানান। তবে তার মতো এখন অনেকেই খাবার জোগাতেই হিমশিম খাচ্ছেন।

উইদাদ বলেন, একজন বিক্রেতা মুরগির হাড় ছাড়া মাংস এক কিলোর দাম ১৬০ মিশরীয় পাউন্ড বলছে। অন্যরা ১৭৫, ১৯০ এমনকি ২০০ মিশরীয় পাউন্ডও চাইছে।

দেশটিতে এখন মুরগির পায়ের দাম ২০ মিশরীয় পাউন্ড বলে জানান তিনি। এ ছাড়া মিশরের গিজা মার্কেটে পোল্ট্রি মুরগি বিক্রেতার পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি বলছিলেন, হে সৃষ্টিকর্তা আমাদের মুরগির পা খাওয়ার মতো অবস্থায় নিও না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023