শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কলম্বিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

সেন্ট্রাল কলম্বিয়ার একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতের এ ঘটনায় ১১ জন মারা গেছেন। এ ছাড়া আরও ১০ জন আটকা পড়েছেন।

কুন্দিনামার্কা বিভাগের গভর্নর বুধবার এ তথ্য জানিয়েছেন। গভর্নর নিকোলাস গার্সিয়া ব্লু রেডিওকে বলেছেন, খনিতে কর্মরত শ্রমিকের যন্ত্রের স্ফুলিঙ্গের কারণে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সুতাতাউসার পৌরসভায় দুর্ঘটনাটি ঘটে।

গার্সিয়া জানিয়েছেন, খনিতে অনুসন্ধানে শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন। খনি শ্রমিকরা মাটির দুই হাজার ৯৫০ ফুট নিচে আটকা পড়ায় উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রতিটি মিনিট পার হওয়ার অর্থ অক্সিজেন কমে যাচ্ছে।

তেল এবং কয়লা কলম্বিয়ার প্রধান রপ্তানি পণ্য। সেখানে প্রায়ই খনিতে দুর্ঘটনা ঘটে। আগস্টে কেন্দ্রীয় কুন্দিনামার্কা বিভাগের একটি ধসে পড়া অবৈধ কয়লাখনি থেকে ৯ খনি শ্রমিককে উদ্ধার করা হয়। ল্যাতিন আমেরিকার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে ২০২১ সালে খনি দুর্ঘটনায় ১৪৮ জন মারা গিয়েছিল। সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023