শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

গাবতলী কদমতলী স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গাবতলী(বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩

বগুড়া গাবতলীতে নেপালতলী ইউনিয়নে কদমতলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুল মাঠে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা আ’লীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ.আই ফয়সাল খান জনি, কদমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিরুল ইসলাম, নেপালতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু। ব্যাংক কর্মকর্তা ফারুক মাহমুদের পরিচালনায় উপস্থিত ছিলেন নেপালতলী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সাধারণ সম্পাদক ছলেমান আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলী খান, সাধারণ সম্পাদক শাহানুর আলম, বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টু, প্রথম শ্রেণীর ঠিকাদার ধলু সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি ফেরদৌস রহমান গামা, সমাজ সেবক সোহেল, মতিন, নেপালতলী ইউপি সদস্য মহিদুল ইসলাম টুনু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহজীদ রহমান কাজল, নেপালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিউ বাবুসহ স্কুলের সকল ছাত্র/ছাত্রী বৃন্দ। এর আগে প্রধান অতিথি ধলিরচর গ্রামে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023