শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

গাবতলীতে ১৯ মামলার আসামী নয়নকে কুপিয়ে হত্যা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩

বগুড়ার গাবতলীতে ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। শনিবার রাত পৌনে ১০ টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে রাত ৮ টার দিকে গাবতলীর মহিষাবান ইউনিয়নের দেবোত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷ নয়ন ওই উপজেলার মরিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশের এ কর্মকর্তা জানান, নয়ন স্থানীয়ভাবে চিহ্নিত এক অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিষ্ফোরক ও ডাকাতিসহ মোট ১৯ টি মামলা চলমান আছে। দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নয়নকে দেবোত্তর পাড়া গ্রামে এক বাঁশবাগানে ফেলে রেখে যায়৷ স্থানীয়রা খবরের বরাতে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার।
তিনি বলেন, নয়নের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023