শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পাকিস্তানে সন্ত্রাসী হামলা, ৯ পুলিশ নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর ফের সন্ত্রাসী হামলা হয়েছে। প্রদেশটির বোলানে বোমা হামলায় বেলুচিস্তান কন্সটাবুলারির অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। কাছির এসএসপি মাহমুদ নোটেজাই আজ সোমবার জিও নিউজকে এ তথ্য জানান।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বোলানে কামব্রি ব্রিজের কাছে এই বিস্ফোরণ ঘটে। আহতদের নিকটস্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ আরও বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে একে আত্মঘাতী হামলা মনে হচ্ছে। তবে তদন্তের পরেই হামলার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

দেশটির পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে বোমা নিস্ত্রিয় দল পৌঁছেছে এবং বিস্ফোরণের পর এলাকায় অভিযান চলছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইতোমধ্যে এই হামলার নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস। তিনি হতাহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। তবে এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023