শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল তিন কলেজছাত্রের

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাসের ধাক্কায় তিন কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ছাত্র ও বেলকুচি উপজেলার ধুলঘাগড়াখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২), রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ও নাটোর সিটি কলেজের ছাত্র সুজন হোসেন (২১) ও আরেক কলেজ ছাত্র সিয়াম আহমেদ (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বেলকুচি উপজেলা থেকে তিন বন্ধু মোটরসাইকেলে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। মান্নান নগরে পৌঁছালে অজ্ঞাত একটি বাস তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলসহ তিনজন চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবার মরদেহগুলো নেওয়ার জন্য থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023