শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বউমাকে নিয়ে ছেলের মোটরসাইকেলেই পালালেন শ্বশুর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

বাবার কাণ্ডে হতবাক ছেলে। বিয়ে করে বাড়িতে বউ এনেছিল ছেলে। আর সেই বউমা শ্বশুড়ের সঙ্গে পালিয়ে গেছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের বুন্দি জেলায়। এ ঘটনায় মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুন্দি জেলার সিলোর গ্রামের বাসিন্দা পবন বৈরাগী। বাবা রমেশ বৈরাগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

পবনের দাবি, বাবা তার স্ত্রীকে নিয়ে পালিয়েছেন। এমনকি তার মোটরসাইকেলও চুরি করেছেন। ইতোমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বাবা রমেশের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বউমা। তবে পবনের দাবি, তার স্ত্রী নির্দোষ। বাবাই তার বউকে উসকিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। কাজের জন্য তাকে বাড়ির বাইরে থাকতে হয় মাঝেমধ্যে। আর এই সুযোগ কাজে লাগিয়ে তার স্ত্রীকে প্ররোচনা দিয়েছে তারই শ্বশুর।

পবনের ৬ মাস বয়সি এক সন্তান রয়েছে। এখন শিশুটির দেখাশোনায় সমস্যা হচ্ছে বলে জানান তিনি। থানায় অভিযোগ করা সত্ত্বেও শুরুতে পুলিশ তার বিষয়টি তেমনটা গুরুত্ব দেয়নি বলেও অভিযোগ পবনের।

এ প্রসঙ্গে পুলিশ অফিসার অরবিন্দ ভরদ্বাজ জানিয়েছেন, গুরুত্বের সঙ্গেই পবনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মোটরসাইকেলসহ পলাতক যুগলকে শিগগিরই খুঁজে বার করা হবে। তবে এখন পর্যন্ত শ্বশুর এবং বউমার খোঁজ মেলেনি বলেই জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023