শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আরেক চিকিৎসকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চিফ হেমোটোলজিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান।

 

করোনাভাইরাসের মহামারীর মধ্যে এ নিয়ে দেশে দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু হল। ডা. রাহাত বলেন, অধ্যাপক মনিরুজ্জামান একজন হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন। “দুদিন ধরে তার জ্বর, সর্দি-কাশির মত উপসর্গ ছিল। কাল সিএমএইচে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে নমুনা পরীক্ষা করলে কোভিড-১৯ পজিটিভ আসে। উনার পরিবারের আরও সাত সদস্যের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।”

 

ডা. মনিরুজ্জামান সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে যোগ দেন। সবশেষ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজ করছিলেন তিনি। তার চাচাতো ভাই কাওসার আহমেদ জানান, অসুস্থতার কারণে দুদিন ধরে বনানী ডিওএইচএসের বাসাতেই ছিলেন মনিরুজ্জামান।

 

“অবস্থার অবনতি হলে গতকাল তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নমুনা পরীক্ষ করে জানানো হয়, করোনাভাইরাস পজিটিভ এসেছে।” কাওসার জানান, অধ্যাপক মনিরুজ্জামানের মরদেহ এখনও সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা আছে। দুপুরের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মেয়েও সিএমএইচে ভর্তি।

 

এর আগে গত ১৫ এপ্রিল কোভিড-১৯ আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। রোববার পর্যন্ত দেশে ৯ হাজার ৪৫৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে ১৭৭ জন মারা গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023