শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ধুঁকছে পাকিস্তান, সামনে আরও ‘দুর্দশা’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে দিন পার করছে পাকিস্তান। দেশটিতে মুদ্রাস্ফীতির হার ক্রমশ ঊর্ধমুখী। এটি আরও বৃদ্ধি পাবে বলে দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের আজ বৃহস্পতিবারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

গত মাসে দেশটির ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে পণ্যের দাম বেড়েছে। মুদ্রাস্ফীতির করুণ থাবায় পড়া দেশটির পরিবারগুলোর সামনে আরও ভয়ংকর দিন আসছে। গতকাল বুধবার পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে দেশটির মুদ্রাস্ফীতি ৩১ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।

দেশটির গবেষণা প্রতিষ্ঠান আরিফ হাবিব লিমিটেডের মতে, এটি ১৯৬৫ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। সামনের মাসগুলোতে এই মুদ্রাস্ফীতির হার আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন থেকে জানুয়ারি পর্যন্ত আট মাস ২০ শতাংশের উপরে ছিল এই মুদ্রাস্ফীতি। কিন্তু গত মাসে দেশটিতে মূল্যস্ফীতি ৩০ শতাংশ ছাড়িয়েছে।

দেশটির বিশ্লেষক তোরেক ফারহাদি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মুদ্রাস্ফীতির ৩০ শতাংশের পরিসংখ্যান হলো-যেখানে পরিবারগুলোকে তাদের পছন্দ এবং ত্যাগ স্বীকার করতে হবে। গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে মুদ্রাস্ফীতি ছিল ১২ দশমিক ২ শতাংশ।

দেশটিতে ফেব্রুয়ারি পর্যন্ত যেসব পণ্যের দাম রেকর্ড বেড়েছে তার মধ্যে আছে পেয়াজ (৪১৬ দশমিক ৭৪ শতাংশ), মুরগি (৯৬ দশমিক ৮৬ শতাংশ), ডিম (৭৮ দশমিক ৭৩), চাল (৭৭ দশমিক ৮১ শতাংশ), রান্নার তেল (৫০ দশমিক ৬৬ শতাংশ), সরিষা তেল (৪৮ দশমিক ১১ শতাংশ), ফ্রেশ ফল ( ৪৫ দশমিক ১৭ শতাংশ)।

এ ছাড়া পাঠ্যপুস্তক, মোটর জ্বালানি, গ্যাস চার্জ, স্টেশনারি , ওয়াশিং সাবান/ডিটারজেন্ট/ম্যাচবক্স, তরল হাইড্রোকার্বন, মোটর গাড়ি সবকিছুর মূল্য বেড়েছে দেশটিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023