শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

তার সঙ্গে আমার কত যে আত্মার সম্পর্ক ছিল: মৌসুমী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

ইদানীং বিদেশ ভ্রমণেই সময় বেশি দিচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। প্রায় দেড় মাস তিনি অবস্থান করেছেন সংযুক্ত আরব আমিরাতে। জানা গেছে, দেশটির রেসিডেন্স ভিসা নিয়েছেন তিনি। সে সংক্রান্ত কাজেই দীর্ঘদিন সেখানে অবস্থান করতে হয়েছে। ভ্রমণ শেষে গত সপ্তাহে দেশে ফিরেন এ নায়িকা।
বিমানবন্দরে তাকে বরণ করেন স্বামী ওমর সানী। মৌসুমীর ফিরে আসার ছবি ফেসবুকে প্রকাশ করে ওমর সানী ক্যাপশন দিয়েছেন, ‘স্বাগতম, আলহামদুলিল্লাহ।’

এদিকে সম্প্রতি এ চিত্রনায়িকা প্রয়াত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে অনুষ্ঠিত একটি স্মরণসভায় অংশ নেন।

সেখানে প্রয়াত এ কিংবদন্তির স্মৃতিচারণ করে মৌসুমী বলেন, ‘এমন একজন প্রাণবন্ত মানুষ আমাদের মাঝে নেই, এটা আমি কখনোই বিশ্বাস করতে চাই না। তার প্রত্যেকটা শব্দ আমার কানে এখনো বাজে, আমি শুনতে পাই, দেখতে পাই তাকে। নামাজ পড়লেও তার চেহারা আমার চোখে ভাসে। তার সঙ্গে আমার কত যে আত্মার সম্পর্ক ছিল! কখনো তিনি আমাকে মেয়ে ছাড়া নায়িকা হিসাবে দেখেননি। সব সময় বলতেন, এটা আমার একটা মেয়ে। এ মানুষটা আমার জন্য কী, তা আমি বলে শেষ করতে পারব না। তার সব কিছু আমার স্মৃতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার নির্মিত ৪১টি সিনেমার মধ্যে ৮টির নায়িকা ছিলেন মৌসুমী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023