শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে অন্যের ক্রয় সম্পত্তি অবৈধ দখলের অভিযোগ বিএনপি নেতা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ার নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওসমান গণির বিরুদ্ধে অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ উঠেছে। রোববার বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে এমন অভিযোগ করেন জৈনিক জরুল ইসলাম।
নজরুল ইসলাম সাংবাদিক সম্মেললে অভিযোগ করে বলেন, নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন একটি জায়গা আমি বহুদিন আগে ক্রয় করি। জমিটি দীর্ঘদিন ধরেই আমার ভোগদখলে আছে। সম্প্রতি জায়গাটিতে আমি ব্যবসায়ী কাজের উদ্যেশে ঘর নির্মাণ কাজ শুরু করি। কাজ প্রায় শেষের দিকে। এমতাবস্থায় নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওসমান গণির নির্দেশে ওই কলেজের আরো বেশ কয়েকজন শিক্ষক আমার নির্মাণাধীন জায়গায় প্রবেশ করে ইটের দেয়াল ভাংচুর করেছেন। নির্মাণ কাজে বাঁধা দেয়া এবং দেয়াল ভাংচুরের বিষয়ে জানতে চাইলে তিনি আমাকে বলেন জায়গাটি নাকি কলেজের। অধ্যক্ষ জায়গাটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয় বরাবর দলিল করে দিয়েছেন। আমার ক্রয়কৃত জায়গা কিভাবে তিনি কলেজের নামে দলিল করে দিলেন সেই প্রশ্নে উত্তর দিতে পারেননি।
বিষয়টি নিয়ে অধ্যক্ষ ওসমান গণির সাথে কথা বললে তিনি বলেন, জায়গাটির পূর্বের মালিক একই দাগে কলেজ এবং নজরুল ইসলাম গংদের নামে দলিল করে দেন। আমরা কলেজ সরকারি করণের সময় দলিলমূলে শিক্ষা মন্ত্রনালয় বরাবর দলিল করে দিয়েছি। দাগের ভুল হওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানের জন্য শিক্ষা মন্ত্রনালয়সহ স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততা প্রয়োজন। বিষয়টির সমাধানের জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তারা কলেজের শ্রেণি কক্ষের দেয়াল ঘেষে বাউন্ডারী দেয়ার ফলে কলেজের শ্রেণি কক্ষে অন্ধকার হয়ে পড়েছে। সেখানে বাতাস প্রবেশ করবে না। ফলে শিক্ষার্থীরা কাজে বাঁধা দিয়েছিলো। তিনি বিষয়টি সমাধানের জন্য হটকারিতা না করার জন্য অনুরোধ করেছেন। সমাধান কেবলমাত্র আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023