শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভূমিকম্পের ১০ দিন পর কিশোরী জীবিত উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের ১০ দিন আগে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, আলেয়েনা ওলমেজ নামের এক কিশোরীকে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর তুরস্কের কাহরামানমারাস এলাকা থেকে উদ্ধার করা হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের আনতাকিয়া শহরে ২২৮ ঘণ্টা পর এক মা ও তার দুই শিশুসন্তানকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আনতাকিয়ায় উদ্ধার ওই নারীর নাম ইলা। তার দুই সন্তান মেসাম ও আলী। একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবন থেকে তাদের উদ্ধার করা হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়া ও তুরস্কে সবশেষ মৃতের সংখ্যা জানা গেলেও এই দুই দেশে ঠিক কী পরিমাণ মানুষ নিখোঁজ, তা এখনো জানা যায়নি। গত মঙ্গলবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, ভূমিকম্পে শুধু তুরস্কেই মৃত্যু ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া আরও ১ লাখ ৫ হাজার মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ১৩ হাজার মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023