শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রমজানে সেই ৩ শহরে মিললো আজানের অনুমতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট

পবিত্র রমজান মাস উপলক্ষে কানাডার তিন শহরে উচ্চস্বরে মাগরিবের আজান প্রচার করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে টরন্টো, অটোয়া এবং মিসিসাওগা সিটি কাউন্সিল পৃথকভাবে এই অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। এর ফলে আগামী ২৩ মে পর্যন্ত এই তিন শহরের মসজিদগুলোতে সজোরে আজান প্রচার করতে পারবেন ধর্মপ্রাণ মুসলিমরা।

তবে সংক্ষিপ্ত আকারে আজান প্রচার করার অনুমতি দিলেও এখনই মসজিদে সমবেত হওয়ার অনুমতি মিলছে না। এ ব্যাপারে স্থানীয় মুসলিমদের কড়াকড়িভাবে সতর্ক করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মিসিসাওগার মেয়র বনি ক্রমবি ফেসবুক পোস্টে আজান প্রচারের অনুমতি দেয়ার কথা উল্লেখ করে বলেছেন, মিসিসাওগার মসজিদ এবং যে কোনো ভবনে সূর্যাস্তের সময় সংক্ষিপ্তভাবে উচ্চস্বরে আযান প্রচার করা যাবে। অন্য দুটি শহরে কেবল মসজিদে আজানের অনুমতি দেয়া হয়েছে।

এদিকে কানাডার অন্টারিও প্রদেশে বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের সদস্যদের দাফন প্রক্রিয়া সহজ করতে ‘বাংলাদেশ মুসলিম ফিউনারেল সার্ভিসেস’নামে একটি অলাভজনক সেবামূলক সংগঠন সেখানে তাদের কার্যক্রম শুরু করেছে।

এ সম্পর্কে সংগঠনটির পরিচালক মো. হানিফ জানান, অন্টারিওতে বাংলাদেশি কানাডিয়ান মুসলিমদের পরামর্শ ও চাহিদার ভিত্তিতে সংগঠনের সদস্যরা কানাডায় বসবাসরত বাংলাদেশি মুসলিমদের দাফন কার্যক্রম পরিচালনা করবে।

আর সংগঠনের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্যই স্বেচ্ছাশ্রমের বিনিময়ে কমিউনিটির জন্যে এই অত্যাবশকীয় সেবা দিবেন। কানাডায় দাফন খরচ অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এবং দিন দিন তা বাড়তে থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। পবিত্র রমজান মাস উপলক্ষে কানাডার তিন শহরে উচ্চস্বরে মাগরিবের আজান প্রচার করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে টরন্টো, অটোয়া এবং মিসিসাওগা সিটি কাউন্সিল পৃথকভাবে এই অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। এর ফলে আগামী ২৩ মে পর্যন্ত এই তিন শহরের মসজিদগুলোতে সজোরে আজান প্রচার করতে পারবেন ধর্মপ্রাণ মুসলিমরা।

তবে সংক্ষিপ্ত আকারে আজান প্রচার করার অনুমতি দিলেও এখনই মসজিদে সমবেত হওয়ার অনুমতি মিলছে না। এ ব্যাপারে স্থানীয় মুসলিমদের কড়াকড়িভাবে সতর্ক করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মিসিসাওগার মেয়র বনি ক্রমবি ফেসবুক পোস্টে আজান প্রচারের অনুমতি দেয়ার কথা উল্লেখ করে বলেছেন, মিসিসাওগার মসজিদ এবং যে কোনো ভবনে সূর্যাস্তের সময় সংক্ষিপ্তভাবে উচ্চস্বরে আযান প্রচার করা যাবে। অন্য দুটি শহরে কেবল মসজিদে আজানের অনুমতি দেয়া হয়েছে।

এদিকে কানাডার অন্টারিও প্রদেশে বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের সদস্যদের দাফন প্রক্রিয়া সহজ করতে ‘বাংলাদেশ মুসলিম ফিউনারেল সার্ভিসেস’নামে একটি অলাভজনক সেবামূলক সংগঠন সেখানে তাদের কার্যক্রম শুরু করেছে।

এ সম্পর্কে সংগঠনটির পরিচালক মো. হানিফ জানান, অন্টারিওতে বাংলাদেশি কানাডিয়ান মুসলিমদের পরামর্শ ও চাহিদার ভিত্তিতে সংগঠনের সদস্যরা কানাডায় বসবাসরত বাংলাদেশি মুসলিমদের দাফন কার্যক্রম পরিচালনা করবে।

আর সংগঠনের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্যই স্বেচ্ছাশ্রমের বিনিময়ে কমিউনিটির জন্যে এই অত্যাবশকীয় সেবা দিবেন। কানাডায় দাফন খরচ অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এবং দিন দিন তা বাড়তে থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023