শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

তুরস্কে আরও ৪ মরদেহ উদ্ধার করল বাংলাদেশি দল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

তুরস্কে উদ্ধার অভিযানের পঞ্চম দিনে একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। গতকাল মঙ্গলবার তুরস্কের আদিয়ামান শহরের জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় এই উদ্ধার অভিযান চালানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরই মধ্যে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ২০ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন জীবিত এবং বাকি সবাই মৃত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখা প্রধান (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান সিকদার জানান, মঙ্গলবার রাতে ৮ ঘণ্টার দুঃসাহসিক ও রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করা হয়। এই চার জনের মধ্যে রয়েছে মা-বাবা ও তাদের দুই সন্তান। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাত ১১টা ২০ মিনিটের দিকে উদ্ধারকাজ ওই দিনের মতো শেষ করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবারের উদ্ধারকাজে বাংলাদেশের উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে বিশ্বের অন্য দেশের উদ্ধারকারী দলের সদস্যরাও সমন্বিতভাবে উদ্ধার কাজে অংশগ্রহণ করে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান জানিয়েছেন, উদ্ধার কাজে সাফল্য আসায় শরীর ক্লান্ত হলেও তৃপ্ত মন নিয়ে তারা উদ্ধারকাজ শেষ করে ক্যাম্পে ফিরে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023