শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ট্রাকের চাকায় মিলল ফেন্সিডিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ট্রাকের অতিরিক্ত চাকায় মিলল ফেন্সিডিল। বৃহস্পতিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের সীমাবাড়ী এলাকা ১৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে শেরপুর থানা পুলিশ। তবে এ ঘটনায় মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাওকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

পুলিশ জানায়, ঢাকাগামী একটি পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে থাকা অতিরিক্ত চাকা মহাসড়কে খুলে পড়লে টহলরত পুলিশ ওই  ট্রাকটি থামতে বলে।  পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি দ্রুত চলে যায়। পুলিশ রাস্তায় পরে থাকা চাকাটি উদ্ধার করে এবং কিছু অংশ কাটা দেখে সন্দেহ হলে ভিতরে ফেন্সিডিলের বোতল দেখতে পায়। এসময় চাকাটির ভিতর থেকে ১৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ধারনা করা হচ্ছে শেরপুর উপজেলার সীমাবাড়িতে পুলিশের চেকপোষ্ট রয়েছে, সেখানে তল্লাসীর সময় ধরা পরার ভয়ে মাদক কারবারীরা চাকাটি ফেলে দিয়ে ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023