শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ক্ষেতলালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান। সোমবার বেলা পৌনে ১১টার দিকে ক্ষেতলালের মালিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার ওসি রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহতরা হলেন- সিএনজি চালক ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের আমজাদ হোসেন ,শাখারুঞ্জ চৌধুরীপাড়া মহল্লার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস হোসেন, ক্ষেতলাল খাদ্যগুদাম মহল্লার শাহনাজ পারভিন, ক্ষেতলাল উপজেলার বিআরডিবি অফিসের মাঠকর্মী শাহিনুর আক্তার ও নওগাঁর ধামুরহাটের নসীরপুর সাদরালপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।

আহত ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহানকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষেতলাল থানার ওসি রাজিবুল হাসান জানান, জয়পুরহাট থেকে ৬ জন যাত্রী নিয়ে সিএনজিটি ক্ষেতলালের দিকে যাচ্ছিল। পথে মালিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরও তিনজনের মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিহতদের দেখতে যান জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এসময় তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023