শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আবারও বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

মাঘ প্রায় শেষ। শীতকালকে বিদায় জানিয়ে প্রকৃতিতে বসন্তের আনাগোনা। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে। কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। তবে চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা বাড়তে পারে। বিভাগটির কয়েক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও আছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী দু–তিন দিন দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা অল্প কমতে পারে। উত্তরাঞ্চল ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দু’তিনটি স্থানে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, শীত প্রায় বিদায় নিচ্ছে। আগামী দু’তিন দিন শীত হালকা বাড়তে পারে। এরপর তাপমাত্রা ধারাবাহিকভাবে বেড়ে এবারের মতো শীত বিদায় নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023