শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

তুরস্কে ভূমিকম্পেও থেমে নেই লুটপাট, গ্রেফতার ৪৮

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

তুরস্কে ভূমিকম্প কবলিত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এর মধ্যে ব্যাপক লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতার মুখে উদ্ধার কাজ স্থগিত করেছে জার্মানি ও অস্ট্রিয়ার উদ্ধারকর্মীরা। তবে দেশটির সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আনাদোলু এজেন্সির।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পকবলিত ৮টি প্রদেশ থেকে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এদের গ্রেফতার করা হয়েছে।

ইতোমধ্যে এই ভূমিকম্পে ৩০ হাজারেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পরিস্থিতি বিবেচনায় গত মঙ্গলবার তিন মাসের রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন। ফলে এখন থেকে দেশটির রাষ্ট্রীয় কৌঁসুলিরা চাইলে লুটপাট এবং সহিংসতার দায়ে অভিযুক্তদের ৩ থেকে ৪ দিনের জন্য আটক করতে পারবেন। শনিবার প্রকাশিত নির্বাহী আদেশে রাষ্ট্রীয় কৌঁসুলিদের এ ক্ষমতা দিয়েছেন এরদোগান।

শনিবার সকালেই এরদোগান জানিয়েছেন, তার সরকার অতি দ্রুত লুটপাটকারীদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবে।

এদিকে ভূমিকম্পকবলিত এলাকাগুলোতে অজ্ঞাতনামা গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতার কারণে জার্মান উদ্ধারকর্মী এবং অস্ট্রিয়ার সেনাসদস্যরা তাদের তৎপরতা বন্ধ করে দিয়েছেন।

অস্ট্রিয়া সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, হাতায় প্রদেশে অজ্ঞাতামা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে অস্ট্রিয়ান ফোর্সেস ডিজাস্টার রিলিফ ইউনিটের কয়েক ডজন কর্মী অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একটি বেইস ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তারা উদ্ধার তৎপরতা বন্ধ করে দিয়েছেন।

অস্ট্রিয়া সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল পিয়েরে কুগেলওয়াইজ এক বিবৃতিতে বলেছেন, ভূমিকম্পকবলিত এলাকায় বিভিন্ন গোত্র-উপগোত্রের মধ্যে সহিংসতা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় নিজেদের জীবন বিপন্ন করে উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023