শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনার মধ্যে আবারও বর্বরতা চালাচ্ছে মিয়ানমার সেনারা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় সারাবিশ্ব ব্যস্ত। আর এ সময়েও মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন প্রদেশের বেসামরিক জনগণের উপর তাদের বর্বরতা অব্যাহত রেখেছে। এমনটাই দাবি করেছে জাতিসংঘ। মিয়ানমারে সামরিক বাহিনী এখনো মানবতাবিরোধী অপরাধ করছে। বেসামরিক লোকজনকে এখনো লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারা। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়াংগি লি এই অভিযোগ করেছেন।

 

তিনি বলেন, ‘পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে মিয়ানমারের সেনাবাহিনী জাতিগত রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের ওপর চড়াও হচ্ছে। শত শত বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বৌদ্ধমঠে হামলা করা হয়েছে। মানুষকে গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে। আমরা শিরশ্ছেদ করা অনেক মৃতদেহ পেয়েছি। এরা রাখাইনের বাসিন্দা।’

 

মিয়ানমারের সেনাদের এ নিপীড়নকে ‘মানবতাবিরোধী অপরাধ’ এবং ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে এগুলোকে একইসঙ্গে অত্যন্ত জঘন্য কর্মকান্ড এবং আন্তর্জাতিক আইনে গুরুতর অপরাধ হিসাবে উল্লেখ করেন লি।

 

তিনি আরও বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনী সম্প্রতি রাখাইন ও প্রতিবেশী চীন প্রদেশে যে বিমান হামলা চালিয়েছে তাতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে যার মধ্যে বেশকিছু শিশু রয়েছে। শুধু তাই নয়, বিমান হামলায় আহতদের চিকিৎসা নিতে বাধা দিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী।’

 

লি’র এ অভিযোগের বিষয়টি নিয়ে সিএনএন মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো প্রতিক্রিয়া পায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023