শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ছাড়ালো

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে। সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী- বিশ্বে ২ লাখ ৩৪ হাজার ১০৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৮ হাজার ২৯০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৪২ হাজার ৮৪১ জন।

 

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৯৫ হাজার ২১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৮৬১ জনের।

 

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৬৭ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন। তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ৭৭১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ২৫৩ জন।

 

এছাড়া স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন। ফ্রান্সে করোনায় ২৪ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৭ হাজার ১৭৮ জন ।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023