শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ভালো কাজ প্রতিটি মানুষকে প্রাণবন্ত করে তোলে : অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ওয়াইএম বেলালুর রহমান বলেছেন, ভালো কাজ প্রতিটি মানুষকে উজ্জীবিত ও প্রাণবন্ত করে তোলে। বগুড়ার মালতিনগর পাইকারপাড়া এলাকায় আমার শৈশব ও কৈশোর কেটেছে। এলাকার বয়োজ্যেষ্ঠ মুরুব্বীরা ছেলে বেলায় আমাকে ভুল-ভ্রান্তিতে ধমক দিতেন, ভুল শোধরানোর চেষ্টা করতেন। তাদের আর্শিবাদের ফসল আজকের এ অর্জন। এ অর্জন শুধু আমার নয়, এটি এলাকার, জেলার ও দেশের গর্ব। আমি আমার জায়গা থেকে মানুষের জন্য কাজ করতে চাই। আমরা জনগণের সেবকমাত্র। বিপথগ্রস্ত মানুষরা যেন হয়রানির শিকার না হয় এটি হোক আমাদের অঙ্গীকার। আমার অবস্থান হতে আমি চাইব এলাকার ভাল কাজে অংশ নিতে। এলাকার সন্ত্রাস, মাদক দমনে আপনাদের পাশে থাকব। আমার এলাকা আমার দেশ সন্ত্রাস ও মাদকমুক্ত হোক এটি শুধু আমার গর্ব নয় এটি সকলের গর্ব।

গত রোববার বগুড়া ওয়াইএমসিএ পলবেসরা অডিটোরিয়ামে মালতিনগর পাইকার পাড়া অপরাধ দমন ও প্রতিরোধ কমিটি, সিবিও, পাইকার পাড়া শান্তি সংঘ, পাইকার পাড়া মহল্লাবাসির যৌথ উদ্যোগে মানুষের ভালোবাসায় সংবর্ধিত হবার প্রাক্কালে তিনি এ কথাগুলো বলেন। বগুড়ার মালতিনগর পাইকারপাড়া অপরাধ দমন ও প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পাকুল্ল্যা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, এ্যাড. সুজাউদ্দিন, আবু জাফর সিদ্দিক রতন সহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023