শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

শিবগঞ্জে ছেলের বন্ধুর হাতে মা খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ার শিবগঞ্জে সাবেক ইউপি সদস্য নারগিছ আরা বেগমকে হত্যার অভিযোগে দু’যুবক গ্রেফতার হয়েছে। দু’জনেই নিহতের ছেলের বন্ধু। পুলিশের বলেন, ছেলের সঙ্গে বিরোধের জেরে মাকে হত্যা করেছে দু’যুবক। গ্রেফতার কৃতরা হলেন রায়নগর ইউনিয়নের মধ্যপাড়ার মোঃ মুন্না মিয়া ও পশ্চিম পাড়ার বাসিন্দা মোঃ খালেদ হাসান। দু’জনেই ২২ বছর বয়সী। আজ সোমবার বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় দাবি করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে এই সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুর রশিদ। গত রোববার বিকেলে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সাবেক নারী ইউপি সদস্য নারগিছ আরা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই পুলিশ তদন্তে নামে। নারগিছ আরা গতকাল রোববার সকাল সাড়ে ১১ টার দিকে রায়নগর মধ্যপাড়ার নিজবাড়িতে আসেন, কিছুক্ষণ পরেই মুন্না ওই বাড়িতে প্রবেশ করে নারগিছকে ধারালো ছুরি দিয়ে নারগিছের গলায়, পিঠে ও মাথায় কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঐ সময় বাড়ির সামনে পাহারায় ছিলেন খালেদ। স্থানীয়দের মাধ্যমে খালেদ ও মুন্নাকে ওই বাড়ির সামনে ঘোরাফেরার বিষয়টি জানতে পারে পুলিশ। এই সূত্র ধরে রাত ১টার দিকে খালেদকে তার বাসা থেকে আটক করা হয়। তার তথ্যে পরে মুন্নাকে রাত প্রায় ৩টার দিকে বগুড়া সদরের মাটিডালী এলাকা থেকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত এসপি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না হত্যা করার বিষয়টি স্বীকার করেন। আর এ কাজে খালেদ তাকে সাহায্য করে। তাদের দেখানো তথ্যে নিহতের বাড়ির পাশের পুকুর পাড়ের ঝোপ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার হয়। আব্দুর রশিদ বলেন, গ্রেফতার কৃত আসামীরা নিহত নারগিছের ছেলে আজিজুলের বন্ধু। তারা একসাথে মাদকসেবনে করে বেড়াতেন। এর মধ্যে নারগিছের ছেলে আজিজুল বর্তমানে বগুড়া শহরের একটি নিরাময়কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। আমাদের প্রাথমিক ধারণা ছেলে আজিজুলের সঙ্গে মাদক বা অন্য কোনো দ্বন্দ্ব নিয়ে নারগিছকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023