শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

দুপচাঁচিয়া আলোহালী ফুটবল ফাইনালে তালোড়া একাদশ চ্যাম্পিয়ান

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

আজ শুক্রবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালী মধ্যপাড়া ক্রীড়া একাডেমির আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা পশ্চিম আলোহালী মাঠে অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলায় তালোড়া জুনিয়র ফুটবল একাদশ ১-০ গোলে দুপচাঁচিয়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। খেলাটি পরিচালনা করেন সাজ্জাত হোসেন তাকে সহযোগিতা করেন আলম ও আয়নাল। খেলা শেষে সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, তার বাবা বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী, মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রশিদ সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, আওয়ামীলীগ নেতা এনামুল হক টি রানা প্রমুখ। শেষে চ্যাম্পিয়ান ও রানার আপ দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ক্রীড়া সংগঠক আজিজুল হক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023