আজ রোববার দুপচাঁচিয়া উপজেলা পৌরসভার ৮নং ওয়ার্ড পশ্চিম বোরাই গ্রামের প্রতিবেশির বিরুদ্ধে মটরসাইকেল চাপা দিয়ে আহতকরাসহ বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগ এনে এবং তার প্রতিবাদে গৃহবধূ আতশী রানী পাল সংবাদ সম্মেলন করেছেন।
দুপচাঁচিয়া প্রেসক্লাবে স্বামী কমল কুমার পাল ও দুই কন্যাসহ সংবাদ সম্মেলনে আতশী রানী পাল তার লিখিত বক্তব্যে বলেন, তিনি দুপচাঁচিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড পশ্চিম বোরাই গ্রামের স্থায়ী বাসিন্দা। তার স্বামী কমল কুমার পাল একজন ওষুধ ব্যবসায়ী। স্বামীর ব্যবসায়ী ব্যস্ততার মাঝে তিনি তার দুই কন্যা সন্তানকে নিয়ে সংসার সকল দায় দায়িত্ব পালন করে আসছেন। তার প্রতিবেশি শ্যামল চন্দ্র সাহার ছেলে সুমন কুমার সাহা (৩০) সাথে বাড়ির রাস্তার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই রাস্তাকে কেন্দ্র করে সুমন সাহা নিজে ও বাহিরের সন্ত্রাসী বাহীনি দ্বারা বিভিন্ন সময় তার ও তার পরিবারের উপর বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতনসহ হয়রানী করে আসছে। তারই জের ধরে গত ১৫ জানুয়ারি রোববার সে বাড়ির সামনে দাড়ানো অবস্থায় সুমন সাহা তার মটরসাইকেল বেপড়োয়া গতিতে চালিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে যায় এবং হাটুতে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজনের তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি সোস্যাল মিডিয়া ফেসবুকে ব্যাপক প্রচারিত হয়। এ ছাড়াও বাড়ির সামনের সিসি ক্যামেরায় ধারণকৃত রয়েছে। এ ঘটনায় তার স্বামী কমল কুমার পাল থানায় সুমন সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এতে সুমন সাহা আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে সে আতশী রানীর পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বর্তমানে তিনি সহ তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে তিনি তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।