রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার উদ্দেশে মাদ্রাসা মাঠে আসছেন নেতাকর্মীরা

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা হচ্ছে আজ রোববার। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

রোববার সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে পাসিং প্যারেড পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটায় আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

আজ সকাল থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন তারা। নেতা-কর্মীরাদের শ্লোগানে মুখরিত এখন রাজশাহী নগরী।

এদিকে, সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেয়ার কথা রয়েছে। তবে সকাল থেকেই রাজশাহী নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মাদরাসা মাঠে প্রবেশের মূল গেইটে হাজার হাজার নেতাকর্মীর জটলা দেখা গেছে। নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি পরে তারা এসছেন। অনেকে এসেছেন বাদ্যযন্ত্র নিয়ে। জনসভাস্থলে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতা-কর্মীরা মাঠে আসতে শুরু করেছে। বিভাগের আট জেলা থেকে এ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে যোগ দেবেন। সকাল সাড়ে ৯টার মধ্যেই আমরা জনসভা শুরু করবো। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠবেন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম বলেন, রাজশাহীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রতিটি পয়েন্টেই নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023