শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জার্মানিতে ট্রেনে ছুরি হামলা, ২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

জার্মানির ডেনমার্ক সীমান্তের নিকটবর্তী শ্লেসউইগ হলস্টাইনে ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদসংস্থা ডিপিএ-কে বলেছেন, বুধবার স্থানীয় সময় বেলা তিনটার সময় এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে ফেডারেল পুলিশের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ট্রেনের ভেতরে সহযাত্রীদের লক্ষ্য করে ছুরি চালাতে থাকে।

ট্রেন থেকে একাধিক যাত্রী সাহায্য়ের জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। স্টেশনে ট্রেন থামামাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। স্টেশনটি বন্ধ করে দেয়া হয়। সেখানে জরুরি পরিষেবা যাতে ঠিকভাবে কাজ করতে পারে, সেজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে দেখা গেছে তার নাম কোনো চরমপন্থিদের তালিকায় নেই। তবে রেলের কর্মীরা ডিপিএ-কে জানিয়েছেন, যুবকটিকে দেখে মনে হয়েছে সে মানসিক ভারসাম্যহীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023