পুলিশের ৫১ উপ-পরিদর্শককে (এসআই, নিরস্ত্র) পরিদর্শক হিসেবে পদন্নোতি দেওয়া হয়েছে। আজ শনিবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।