শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায়  গুণীজন ও শিল্পী মহাসম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
বগুড়ায় দুই দিনব্যাপী গুণীজন ও শিল্পী মহাসম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে মহাসম্মেলনের উদ্বোধন করা হয়। বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের  আয়োজনে এ অনুষ্ঠানে হাজারো গুণীজন ও সংস্কৃতজন অংশ নেয়। মহাসম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসশনালস (বিইউপি) অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোঃ নজরুল ইসলাম, বগুড়া  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় কেউ রাজা, রানি, বেদে, সাপুড়ে, পাহাড়ি আবার কেউ নববধূর সাজে সজ্জিত হয়ে ব্যান্ডপার্টির তালে তালে নেচে গেয়ে শহর মাতিয়ে তুলেন।
শোভাযাত্রা শেষে মহা সম্মেলনের থীম সং ও বগুড়ার আঞ্চলিক ভাষার সংগীত পরিবেশিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে বগুড়ার অতীত ও বর্তমানকালের বরেণ্যজন এবং এতদসংশ্লিষ্ট কাজে সহযোগী ও সহকারীদের উপস্থিতিতে মিলনমেলা আরও বর্ণিল হয়ে উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023