শিরোনাম :

দুপচাঁচিয়ায় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক পোদ্দার হৃদরোগে আক্রান্ত: সুস্থতা কামনা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

দুপচাঁচিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক “দৈনিক দেশের কন্ঠ” পত্রিকার উপজেলা প্রতিনিধি রমেন্দ্রনাথ পোদ্দার হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শামসুন্নাহার ক্লিনিকের ৪১৬ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, রমেন্দ্রনাথ পোদ্দার গত মঙ্গলবার দুপুরে হঠাৎ বুক ও পিঠে ব্যথ্যা অনুভব করেন দ্রুত তাকে বগুড়ার পুপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার আজিজুল হকের কাছে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরীক্ষার পরে ডাক্তারের পরামর্শে তাকে বগুড়া শামসুন্নাহার ক্লিনিকে ভর্তি করা হয়। তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোরাম ফারুক, সহ-সভাপতি বেলাল হোসেন, এমদাদুল হক, সাধারণ সম্পাদক কে.এম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মন্ডল, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, অর্থ সম্পাদক অসীম কুমার দাস, দপ্তর সম্পাদক এটিএম সামাদ কোব্বাত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023