শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

নাটোরে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও চিনির সিরাপ জব্দ

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

নাটোরের গুরুদাসপুর ও সিংড়ায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৫শ কেজি ভেজাল গুড় এবং ৩৪ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ছয় ব্যবসায়ীকে ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাতে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ওই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

নাটোর র‌্যাব সদস্যরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নাটোর জেলা কার্যালয়ের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করে।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুদাসপুর থানার কুমারখালী গ্রাম এবং সিংড়া থানার চকবলরামপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

এ সময় গুরুদাসপুরের মেসার্স ভাই ভাই ট্রেডার্স গুড় কারখানার মালিককে এক লাখ ৫০ হাজার, সিংড়ার সোহেল গুড় ভান্ডারের মালিককে ২০ হাজার, নুরুজ্জামান গুড় ভান্ডারের মালিককে ৩৫ হাজার, আজহারুল গুড় ভান্ডারের মালিককে ২৫ হাজার, তফিকুল গুড় ভান্ডারের মালিককে ১৫ হাজার এবং শাহিন গুড় ভান্ডারের মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উল্লিখিত ভেজাল গুড় ও ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023