মঙ্গলবার দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১তম শীতকালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবী। পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।