শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুপচাঁচিয়ায় মহিলাসহ ১০জন গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

গত শনিবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ মাদক বিক্রেতা ও থানার নিয়মিত মামলায় ৬ মহিলাসহ ১০জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, মাদক বিক্রেতা তালোড়া রেলস্টেশন এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে জুয়েল রানা (৫২)। পুলিশ তার কাছ থেকে এক পোটলা হেরোইন যার ওজন ১শ’ গ্রাম উদ্ধার করেছে। ওই রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অপর দিকে থানার নিয়মিত মামলায় গ্রেফতারী পরোয়ানামুলে খোলাশ গ্রামের বিপ্লব প্রামানিকের স্ত্রী হেনা বিবি, আনোয়ার হোসেনের স্ত্রী মালতী, বুলু প্রামানিকের স্ত্রী মোমেনা বিবি, আকরাম হোসেন সোনারের স্ত্রী আসমা, শাহাদুল ইসলামের স্ত্রী দুলালী বিবি, মনগইত গ্রামের জাবেদ আলী মন্ডলের স্ত্রী রুজিনা বিবি, সরদারপাড়ার জিল্লুর রহমানের ছেলে শুভ সরদার, পশ্চিম সুখানগাড়ী গ্রামের আত্তাব আলী প্রামানিকের ছেলে হারুনুর রশিদ ও ভালী গ্রামের রমজান আলীর ছেলে ইয়াছিন আলী সরদারকে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে গতকাল রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023