শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নন্দীগ্রামে সরিষার জমিতে পড়ে ছিল নারীর লাশ, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম বেরাগাড়ী এলাকায় সরিষার জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেরাগাড়ী এলাকায় সরিষার জমিতে অজ্ঞাতনামা নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় এক কৃষক ৯৯৯-এ ফোন করে। পরে ঘটনাস্থল থেকে ২২ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ। অজ্ঞাতনামা নারীর পরনে কালো রংয়ের বরকা, গোলাপী রংয়ের ওরনা, হাতে মেহেদি আল্পনায় লেখা ছিল বি+এস। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে সরিষার জমিতে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় পুলিশি তদন্ত শুরু করেছে। আশা করছি, খুব দ্রুতই এ মৃত্যুর মূল রহস্য উদ্ঘাটন করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023