শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

নন্দীগ্রামে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন, নবাগত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের কাতারে নিজেদের অবস্থান করে নেবে। তিনি নন্দীগ্রাম উপজেলার মানুষের পাশে সবসময় থাকার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জেলা প্রশাসকসহ প্রজাতন্ত্রের সকল কর্মচারী জনগণের সেবক।’ সরকারের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে সরকারের পাশাপাশি স্বাধীনতার পক্ষের শক্তি সামিল হলে আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ওসি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, সাধারন সম্পাদক ও মেয়র আনিছুর রহমান, জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী প্রমূখ। মতবিনিময় সভাটি পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম। এরপরে উপজেলার ১৪ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন, নবাগত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023