আজ বুধবার ( ১১ জানুয়ারি) বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রী-বার্ষিক সম্মেলন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের খাদইল ইউনাইটেড উচ্চ বিদ্যালয় হল রুমে ইউনিয়ন যুবলীগের ৫ ও ৬ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আলীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সাত্তার। উপজেলা যুবলীগ এর অন্যতম সদস্য এম এম তৌহিদ হোসেনের সঞ্চালনায়, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা পৌর যুবলীগের সভাপতি আজিজুল হক মিলন, বুড়িগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ইসলাম, যুবলীগ নেতা রাশেদুজ্জামান বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহান হোসেন। দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতিক্রমে ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জরদিশ, সাধারণ সম্পাদক নাজির হোসেন এবং ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মারুফ হাসান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন কে আগামী তিন বছরের জন্য দায়িত্ব অর্পণ করেন।